ট্রেডমার্ক সম্পর্কিত মামলা নিষ্পত্তির সময়সীমা বৃদ্ধির এক প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। এতে পণ্য বা সেবার ট্রেডমার্ক সম্পর্কিত মামলা নিষ্পত্তির সময়সীমা বিদ্যমান ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৬০ কার্যদিবস করার প্রস্তাব করা হয়েছে।
প্রধনামন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৪’ শীর্ষক এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের বিষয়টি দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া। ৭ স্তরে এটি সম্পন্ন হয়।
এ ছাড়া অনেক ক্ষেত্রে নথিপত্র যাচাই ও সত্যায়নের জন্য দূতাবাসের মাধ্যমে বিদেশেও পাঠানোর প্রয়োজন হয়। এ জন্য ১২০ কার্যদিবসের মধ্যে এ ধরনের একটি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয় না। ফলে বিদ্যমান আইনটি বাস্তবোচিত নয়।
শিল্পমন্ত্রী সময়সীমা বৃদ্ধির এই প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
http://www.ittefaq.com.bd/national/2014/10/13/3627.html

0 comments:
Post a Comment