স্বতন্ত্র পণ্যের মালিকানা স্বত্ব দাবি করার জন্য সাধারণত ট্রেডমার্ক ব্যবহার করা হয়। সত্ত্বধিকারী ব্যতীত অন্য কেউ কোন পণ্যের ট্রেডমার্ক নিয়ে ব্যবসা করলে বা বিজ্ঞাপন দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ।[৫] ট্রেডমার্কের স্বত্বাধিকারী হওয়া ছাড়াও এটি লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। সচরাচর খেলনা নির্মাতা প্রতিষ্ঠানসমূহ ট্রেডমার্কের লাইসেন্স করার মাধ্যমে ব্যবসা পরিচালনা ও বিপণন করে থাকে।
ট্রেডমার্কের অবৈধ ব্যবহার করে নকল পণ্য বা সেবা দেওয়ার চেষ্টা করলে তাকে ব্রান্ড পাইরেসি বলা হয়। ব্রান্ড পাইরেসির শিকার হলে ট্রেডমার্কের স্বত্বাধিকারী আইনের আশ্রয় নিতে পারেন। অধিকাংশ দেশেই স্বত্ত্বধিকারীকে আইনি সহায়তা পেতে হলে ট্রেডমার্কের নিবন্ধন করইয়ে নিতে হয়। যুক্তরাষ্ট্র, কানাডা সহ আরও কিছু দেশে ট্রেডমার্কের ক্ষেত্রে "কমন ল" (Common Law) ব্যবহার করা হয়। এক্ষেত্রে অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্ত্বধিকারীরাও জালিয়াতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। অনিবন্ধিত স্বত্বাধিকারীরা সাধারণত নিবন্ধিত স্বত্বাধিকারীদের চেয়ে কম আইনি সহায়তা পেয়ে থাকেন।
ট্রেডমার্ক বোঝাতে সাধারণত নিম্নের প্রতীকগুলো ব্যবহার করা হয়ঃ
সাধারণত ট্রাডমার্ক একটি ছবি, বর্ন, অক্ষর অথবা প্রতীক হয়ে থাকে।[৬] যদি কোন কোম্পানি বা প্রতিষ্ঠান শুধুমাত্র সেবা প্রদান করে তাহলে ট্রেডমার্কের বদলে সার্ভিস মার্ক কথাটিও ব্যবহার করা যায়।

- ™ ইংরেজি অক্ষর TM বা ট্রেডমার্ক হল অনিবন্ধিত ট্রেডমার্কের প্রতীক। এটি কোন পণ্য বা ব্র্যান্ডকে মানুষের সাথে পরিচিত করানোর কাজে ব্যবহৃত হয়।
- ℠ ইংরেজি অক্ষর SM বা সার্ভিস মার্ক। এটিও কোন পণ্য বা ব্র্যান্ডকে মানুষের সাথে পরিচিত করানোর কাজে ব্যবহৃত হয়।
- ® একটি বৃত্তের মাঝে R যার অর্থ হল এটি নিবন্ধিত ট্রেডমার্ক।
সাধারণত ট্রাডমার্ক একটি ছবি, বর্ন, অক্ষর অথবা প্রতীক হয়ে থাকে।[৬] যদি কোন কোম্পানি বা প্রতিষ্ঠান শুধুমাত্র সেবা প্রদান করে তাহলে ট্রেডমার্কের বদলে সার্ভিস মার্ক কথাটিও ব্যবহার করা যায়।
সূত্র: https://bn.wikipedia.org/

0 comments:
Post a Comment